চীনা গোয়েন্দা জাহাজের উপস্থিতি উদ্বেগজনক: অস্ট্রেলিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: নিজেদের পশ্চিম উপকূলে চীনের একটি গোয়েন্দা জাহাজের উপস্থিতি শনাক্তের দাবি করেছে অস্ট্রেলিয়া। তাদের দাবি, একটি স্পর্শকাতর প্রতিরক্ষা স্থাপনার ৫০ নটিক্যাল মাইলের মধ্যে জাহাজটি শনাক্ত করা হয়েছে। জাহাজটির উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া।

Manual8 Ad Code

প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, চীনা নৌবাহিনীর জাহাজটির অবস্থান অস্ট্রেলিয়ার আঞ্চলিক জলসীমায় নয় কিন্তু এর উপস্থিতি উদ্বেগজনক। সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা স্পষ্টত একটি গোয়েন্দা জাহাজ আর তারা আমাদের পর্যবেক্ষণ করছে এবং আমরাও তাদের ওপর নজর রাখছি’।

Manual7 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code