বিশ্বের জন্য এক বিলিয়ন ডোজ টিকা দিচ্ছেন জি-৭ নেতারা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago
A vial of the AstraZeneca COVID-19 vaccine, manufactured by the Serum Institute of India and provided through the global COVAX initiative, is removed from a portable cold storage box in preparation for a vaccination, in Machakos, Kenya, Wednesday, March 24, 2021. AstraZeneca's repeated missteps in reporting vaccine data coupled with a blood clot scare could do lasting damage to the credibility of a shot that is the linchpin in the global strategy to stop the coronavirus pandemic, potentially even undermining vaccine confidence more broadly, experts say. (AP Photo/Brian Inganga)

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ  বিশ্বের জন্য এক বিলিয়ন ডোজ করোনার টিকা দান করবেন জি-৭ নেতারা। যুক্তরাজ্যের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ কথা বলা হয়।

করোনা মহামারির মধ্যে ইংল্যান্ডের পর্যটন শহর কর্নওয়ালের সেন্ট আইভসে আজ শুক্রবার শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর নেতারা প্রথমবারের মতো সশরীরে শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন। এই সম্মেলন শুরুর প্রাক্কালে বিশ্বকে টিকা দান করার বিষয়ে যুক্তরাজ্যের কাছ থেকে সুখবর এল।

Manual4 Ad Code

বিশ্বের বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলো করোনার টিকার বড় ধরনের সংকটে রয়েছে। অন্যদিকে, বিশ্বের ধনী দেশগুলো ইতিমধ্যে বিপুল সংখ্যায় করোনার টিকা কিনে নিয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা চলছে। টিকার ন্যায্য বণ্টন নিশ্চিত করতে জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানানো হচ্ছে। দরিদ্র দেশগুলোর সঙ্গে টিকার বাড়তি মজুত ভাগ করে নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তার জন্য ধনী দেশগুলোর ওপর চাপ বাড়ছে। এমন প্রেক্ষাপটে জি-৭ নেতারা টিকা দান করার বিষয়ে অঙ্গীকার করতে যাচ্ছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন ও দপ্তর ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে বলা হয়েছে, জি-৭ সম্মেলনে শীর্ষ নেতারা বিশ্বকে অন্তত এক বিলিয়ন ডোজ করোনার টিকা দেওয়ার বিষয়ে ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। টিকা ভাগ করে নেওয়ার পাশাপাশি অর্থায়নের মাধ্যমে এই দান করা হবে।

এক বিলিয়ন ডোজ দান করার লক্ষ্য পূরণে টিকার বৈশ্বিক উৎপাদন বাড়াতে জি-৭ নেতারা একমত হতে যাচ্ছেন বলে জানায় ডাউনিং স্ট্রিট। এ জন্য একটি পরিকল্পনা গ্রহণ করা হবে।

যুক্তরাজ্যর পক্ষ থেকে বলা হয়েছে, তারা আগামী বছরের মধ্যে অন্তত ১০০ মিলিয়ন উদ্বৃত্ত ডোজ টিকা দান করবে। তার মধ্যে পাঁচ মিলিয়ন ডোজ আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেওয়া হবে।

Manual4 Ad Code

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তাঁর দেশে টিকা কার্যক্রমের সফলতার পথ ধরে তাঁরা এখন তাঁদের উদ্বৃত্ত থেকে টিকা ভাগ করে নিতে যাচ্ছেন। এভাবে করোনা মহামারিকে পরাজিত করতে তাঁরা বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছেন।

জি-৭-এর চেয়ার হিসেবে বরিস জনসন বলেছেন, তিনি আশা করছেন, ২০২২ সালের মধ্যে পুরো বিশ্বকে করোনাভাইরাসের টিকা দেওয়ার বিষয়ে জোটের নেতারা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করবেন।

Manual2 Ad Code

এদিকে বিশ্বের ৯২টি দরিদ্র ও নিম্ন-মধ্য আয়ের দেশকে ৫০০ মিলিয়ন ডোজ টিকা দান করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল এই খবর আসে।

Manual2 Ad Code

টিকার ন্যায্য বণ্টনের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা দেবে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা ২০২১ সালের শেষ নাগাদ অন্তত ১০০ মিলিয়ন ডোজ টিকা দান করতে সম্মত হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code