তুর্কি প্রজাতন্ত্রের ১০২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১২ মাস আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : তুরস্ক তার প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ১০২তম বার্ষিকী উদযাপন করছে। এ উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান দেশবাসীর মধ্যে ঐক্য, দৃঢ়তা এবং ‘তুর্কি শতবর্ষ’ ভিশনের দিকে এগিয়ে চলার আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার প্রকাশিত এক বার্তায় এরদোগান তুরস্কের ভেতর ও বাইরে থাকা সকল নাগরিককে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও তিনি তুর্কি সাইপ্রাসের জনগণ এবং ‘যারা আমাদের আনন্দ ভাগাভাগি করে, সবাইকে’ শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘এই গর্বের দিনে আমি আমাদের ৮৬ মিলিয়ন নাগরিক, তুর্কি সাইপ্রাসের মানুষ এবং বিদেশে থাকা আমাদের ভাই-বোনদের আন্তরিক অভিনন্দন জানাই। যারা নিজেদের রক্ত ও জীবন দিয়ে এই ভূমিকে আমাদের দেশ বানিয়েছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই’। প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্ক এবং মুক্তিযুদ্ধ পরিচালিত গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যদের প্রতিও এরদোগান সম্মান জানিয়েছেন।

Manual5 Ad Code

এরদোগান বলেছেন, তুরস্ক একটি শক্তিধর ও ঐতিহ্যবাহী রাষ্ট্র, যা তার ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তিনি উল্লেখ করেন, ‘প্রতিরক্ষা, অর্থনীতি, জ্বালানি ও কূটনীতিসহ সব ক্ষেত্রে তুরস্ক উন্নতি করছে। তিনি ‘তুর্কি শতবর্ষ’ ভিশনের লক্ষ্যে দেশকে মহান, শক্তিশালী ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। এরদোগান আরো জানিয়েছেন, সরকার ২০২৩ সালের ফেব্রুয়ারির ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত এলাকা পুনর্নির্মাণ করবে। সরকারের লক্ষ্য, এ বছরের মধ্যে ৪ লাখ ৫৩ হাজার নতুন বাড়ি তৈরি করা। তিনি আবারও তুরস্কের শান্তি ও স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতি জানান, বলেন দেশটি ‘ধাপে ধাপে সন্ত্রাসমুক্ত তুরস্কের দিকে এগোচ্ছে’ এবং গাজা ও ফিলিস্তিনসহ বিশ্বের নানা সংঘর্ষের মধ্যে ন্যায় ও মানবতার পক্ষে লড়াই চালিয়ে যাচ্ছে।
এরদোগান বলেন, ‘আমরা একসাথে মিলে একটি মহান, শক্তিধর ও সমৃদ্ধ তুরস্ক গড়ে তুলব, যা নিজ অঞ্চলের নেতা এবং বিশ্বে সম্মানিত শক্তি হবে’। এই বার্তায় তিনি প্রজাতন্ত্রের ১০২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code