মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual8 Ad Code

গতকাল দুপুরে মার্কিন রাষ্ট্রদূতের বারিধারার বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএনপির অন্য কোনও নেতা ছিলেন না।

Manual6 Ad Code

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মাঝে-মাঝেই আমাদের মধ্যে কথা হয়। আজকেও সে রকম হয়েছে।’

বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে—এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘দেশের চলমান রাজনীতি নিয়ে আলাপ হয়েছে।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, মঙ্গলবার দুপুর ১টা থেকে অন্তত দুপুর ২টা পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বৈঠক হয়েছে। আমি জেনেছি—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে অংশগ্রহণ করেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code