গরমে মানিয়ে নেওয়ার চেষ্টা কিংসলে-জিকোদের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: ভারতের বেঙ্গালুরুতে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জাতীয় দলের অনুশীলন শুরু হয়েছে। তার ওপর দেশজুড়ে চলছে প্রচণ্ড তাপপ্রবাহ। এর মাঝেই নিজেদের তৈরি করে নিচ্ছেন এলিটা কিংসলেরা। যদিও প্রচণ্ড গরমে অনুশীলনটাকে চ্যালেঞ্জ মনে হচ্ছে সবার কাছে।

Manual5 Ad Code

গত মার্চে সিলেটে সেশেলসের বিপক্ষে প্রথম বাংলাদেশ দলে ডাক পান নাইজেরিয়ান বংশোদ্ভুত বাংলাদেশের স্ট্রাইকার কিংসলে। এবারও অনুশীলন করছেন সাফ ফুটবলকে সামনে রেখে। দুই দিন অনুশীলন করে আবাহনী লিমিটেডের স্ট্রাইকারের উপলব্ধি, ‘আমি মনে করি ট্রেনিং ভালো হচ্ছে। প্রত্যেক বছরেই ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ থাকে সেগুলো মোকাবিলা করেই আমাদের খেলতে হয়। এবছর গরমে মধ্যে খেলতে হচ্ছে। মনে আছে লিগে এমনও কিছু ম্যাচ ছিল যেখানে প্রথমার্ধে খেলোয়াড়রা খেলতেই পারেনি। প্রথমার্ধে দৌড়ানোর বদলে হেঁটে হেঁটে খেলেছেন। এখনও সেই একই পরিস্থিতি।’

Manual8 Ad Code

গোলকিপার আনিসুর রহমান জিকোও মনে করছেন, গরমে একটু সমস্যা হচ্ছে। তার পরেও সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন তারা, ‘আমরা লিগ খেলে আসছি। কিছুদিন আগেই লিগ ব্রেক দিয়েছে। সবাই খেলার মধ্যেই ছিল। একটু টায়ার্ড, অনেক গরমের মধ্যে খেলতে হয়েছে। এরমধ্যে কিছু খেলোয়াড় ইনজুরিতে আছেন, তাদেরকে রিহ্যাব করতে হবে। জাতীয় দলের ট্রেনিংয়ে একটু ইনটেনসিটি বেশি থাকে। সেক্ষেত্রে গরমটা আমাদের জন্য একটু সমস্যা হচ্ছে। তারপরও খেলোয়াড়রা নিজেদের শতভাগ দেওয়া চেষ্টা করছেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code