জামায়াতকে মাঠে নামানোর বিষয়টি রাজনৈতিক: কৃষিমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: জামায়াতকে মাঠে নামানোর বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত, সময়ই এটি আমাদের বলে দেবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

রোববার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফার্ডিনান্ড ফন ভেইহের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

Manual8 Ad Code

জামায়াতকে মাঠে নামানো নিয়ে এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, এটি রাজনৈতিক ব্যাপার। রাজনৈতিক কারণে, দেখা যাক। এটা একটা পলিটিক্যাল ডিসিশন, এটি সময়ই আমাদের বলে দেবে। তারা রাজনৈতিক দল, হাইকোর্টের রায় ছিল সংবিধানের সঙ্গে তাদের গঠনতন্ত্র সাংঘর্ষিক, গ্রহণযোগ্য না। এই প্রেক্ষিতেও তাদের তো অনেক জনগণের সমর্থন আছে। এই পরিস্থিতির আলোকে সরকার পদক্ষেপ নিয়েছে। আপনারা একটু অপেক্ষা করেন, আরও দেখবেন কী হয়।

Manual3 Ad Code

কলকাতা সফরে সেখানকার সাংবাদিকদের সঙ্গে কী আলোচনা হয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, কলকাতার লোকজনও চায় আমাদের দেশের নির্বাচন সুষ্ঠু, সুন্দর হোক সবার অংশগ্রহণের মাধ্যমে। এবং মুক্তিযুদ্ধের শক্তি যাতে ক্ষমতায় আসে সেটা তাদের প্রত্যাশা।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code