ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় নিহত ১৯

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা ও ভূমি ধসে ঘটনা ঘটেছে। এই হঠাৎ বন্যায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে রবিবার (১০ মার্চ)জানিয়েছেন স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ডনি ইউসরিজাল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ইন্দোনেশিয়ার ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, পেসিসির সেলাতানে ছয় জনের মরদেহ পাওয়া গেছে। পাদাং প্যারিয়ামানে তিন জনের লাশ পাওয়া গেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৯ জনে দাঁড়িয়েছে। সংস্থাটির প্রধান বলেন, পশ্চিম সুমাত্রা প্রদেশের পেসিসির সেলাতান জেলায় শুক্রবার গভীর রাতে মুষলধারে বৃষ্টির পর কাদা, পাথর গাছ ধসে পড়ে। এই ধসে পাহাড়ের নিচে থাকা গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। ইউসরিজাল আরও বলেন, কোটো ইলেভেন তরুসান গ্রামে থেকে সাত জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। শুধু তাই না, পাশের দুটি গ্রাম থেকে
আরও তিনজনের লাশ উদ্ধার করেছেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code