টি-টোয়েন্টি বিশ্বকাপের বায়ো-বাবল ভেঙ্গে বিপাকে আম্পায়ার মাইকেল গফ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্কঃ চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার টুয়েলভে ভারত – নিউজিল্যান্ড ম্যাচে আম্পায়ারিং করবার কথা ছিল ইংরেজ আম্পায়ার মাইকেল গফের। কিন্তু বায়ো-বাবল ভাঙ্গায় শুধু সেই ম্যাচেই নয়, পরবর্তী ছয়দিনের কোনও ম্যাচেই আম্পায়ারিং করতে দেখা যাবে না গফকে। গফের বদলে ভারত-নিউজিল্যান্ড ম্যাচে আম্পায়ার ছিলেন মারিস ইরাসমাস।

Manual4 Ad Code

ইংল্যান্ডের ডেইলি মিরর সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী বায়ো-বাবল ভাঙ্গায় দোষী সাব্যস্ত হয়েছেন মাইকেল গফ। যে কারণে আগামী ছয় দিন নিভৃতবাসে কাটাতে হবে এই ইংরেজ আম্পায়ারকে। সুপার টুয়েলভে ভারত – নিউজিল্যান্ড ম্যাচের আগেই বায়ো-বাবল ভঙ্গের ঘটনা সামনে এসে যাওয়ায় গফকে সরে দাঁড়াতে হয়। তার বদলে ওই ম্যাচে রিচার্ড কেটেলবরোর সঙ্গী হয়েছিলেন মারিস ইরাসমাস।

Manual6 Ad Code

করোনা পরিস্থিতির কারণে ভারতে আয়োজনের কথা থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও আম্পায়ারদের বায়ো-বাবল সংক্রান্ত কঠোর নিয়মাবলী মেনে চলার নির্দেশ দিয়েছিল আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তি যদি বায়ো-বাবল ভাঙ্গেন তাহলে তাকে ছয় দিনের আবশ্যিক নিভৃতবাস কাটাতে হবে। আইসিসির নিয়মের সঙ্গে সাযুজ্য রেখেই আম্পায়ার মাইকেল গফকে ছয় দিনের নিভৃতবাস কাটানোর নির্দেশ দিয়েছে ‘দ্য বায়ো-সিকিউরিটি এডভাইসারি কমিটি’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code