বিশ্বকাপ ফাইনালে বাড়ছে হাফটাইম, মঞ্চ মাতাবেন শাকিরা, ম্যাডোনা, বিটিএস

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ মাস আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:শিরোপার লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না। দর্শকদের জন্য প্রথমবারের মতো সুপার বোলের আদলে বিশেষ হাফটাইম শোর আয়োজন করছে ফিফা। এ কারণে ম্যাচের বিরতি স্বাভাবিক ১৫ মিনিটের পরিবর্তে ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত দীর্ঘ হতে পারে। বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক, নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের বিরতিতে প্রায় ১১ মিনিটের একটি বিশেষ সংগীতানুষ্ঠান হবে। সেখানে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে পপ ব্যান্ড বিটিএস এবং সম্প্রতি যুক্ত হওয়া জাস্টিন বিবার। এছাড়া বার্না বয়, গুস্তাভো দুদামেল ও পিএস২২ কোরাসও এই আয়োজনে অংশ নেবেন।

Manual5 Ad Code

অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা ও কিউরেশনের দায়িত্বে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। ফিফার সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, হাফটাইমের বিরতি প্রায় ২০ মিনিট রাখার পরিকল্পনা রয়েছে। তবে আরেকটি বিকল্প হিসেবে প্রচলিত ১৫ মিনিটের বিরতির পর অতিরিক্ত ১১ মিনিটের অনুষ্ঠান আয়োজনের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

তবে এই পরিকল্পনা নিয়ে কিছু প্রশ্নও রয়েছে। কারণ, ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড, আইএফএবি, এর নিয়ম অনুযায়ী হাফটাইমের বিরতি ১৫ মিনিটের বেশি হওয়ার কথা নয়। ফলে শেষ পর্যন্ত ফিফা কীভাবে এই বিশেষ আয়োজন বাস্তবায়ন করে, সেটিই এখন আলোচনার বিষয়।

Manual8 Ad Code

অবশ্য দীর্ঘ বিরতির নজির এর আগেও দেখা গেছে। বিবিসি জানায়, গত বছর নিউ জার্সিতে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে কোল্ডপ্লে, জে বালভিন, ডোজা ক্যাট, টেমস ও ইমানুয়েল কেলির পরিবেশনার কারণে হাফটাইম বিরতি মোট ২৪ মিনিট স্থায়ী হয়েছিল।

Manual3 Ad Code

ফাইনাল শুরুর আগেও থাকছে জমকালো সমাপনী অনুষ্ঠান। স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে সেই আয়োজন। সেখানে পারফর্ম করবেন টম ক্রুজ, লরা পাওসিনি, নিকোল শেরজিঙ্গার, রবি উইলিয়ামস ও আইশোস্পিড। যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন জেনিফার হাডসন।

Manual4 Ad Code

স্থানীয় সময় বিকেল ৩টায় শুরু হবে বিশ্বকাপের ফাইনাল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১টায়।

এদিকে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২,০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা আর্জেন্টিনা, যারা বুধবার (১৬ জুলাই) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code