

ডেস্ক রিপোর্ট: সোশ্যাল মিডিয়ার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বুলিং ছড়িয়ে গেছে চারদিকে। বুলিংয়ের শিকার হয়নি, এমন পেশাজীবী খুঁজে পাওয়া দুষ্কর। তবে সবচেয়ে নেতিবাচক আক্রমণের শিকার হন নারীরা; বিশেষ করে শোবিজ জগতের নারী তারকারা। তাদের সামান্য একটি স্থিরচিত্র থেকে শুরু করে বড় কোনও ঘটনা, সবেতেই নেটিজেনের ইঙ্গিতপূর্ণ, আপত্তিকর মন্তব্য দেখা যায়। টিভি অভিনেত্রী শবনম ফারিয়াও প্রায়শই বুলিংয়ের শিকার হন। আগে এসব নিয়ে কড়া জবাবও দিতেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি নীরবতা বেছে নিয়েছেন। কেন? এবার সেই ব্যাখ্যা দিলেন ফারিয়া।
এর আগে বুলিং প্রসঙ্গে তার মন্তব্য এরকম, ‘আমার সমুদ্র খুব পছন্দ। এজন্য ছুটি পেলেই কক্সবাজারে বেড়াতে যাই। কিন্তু সেখানে গেলে আমার ত্বকে অনেক সমস্যা হয়। এমনকি হোটেল রুমে থাকলেও ত্বকউঠে যায়। কোনও কারণে ওয়েদারটা আমাকে স্যুট করে না। কিন্তু আমি যখন সমুদ্রের সামনে যাই, সব ভুলে যাই। আমার এলার্জি হবে, ত্বক কালচে হয়ে যাবে, এসব কিছু ভুলে যাই।