ইইউ’র বিবৃতি হলো বিএনপির ইউরোপিয়ান শাখার বিবৃতি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় পার্লামেন্টারিয়ানের বিবৃতিকে ‘বিএনপির ইউরোপিয়ান শাখার বিবৃতি’ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক। বুধবার (১৪ জুন) জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় পার্লামেন্টারিয়ান একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিটি পড়ে মনে হয়েছে এটি বিএনপির ইউরোপিয়ান শাখার বিবৃতি। এতে দেওয়া তথ্য ভুল, সেখানে মিথ্যাচার করা হয়েছে। এর ভাষা, বিষয় উদ্দেশ্যপ্রণোদিত। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের কাছে এই ধরনের বিবৃতি আশা করেন না বলেও উল্লেখ করেন তিনি।

Manual2 Ad Code

বিবৃতিটিকে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির এই সদস্য বলেন, তারা বলেছে এখানে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে। তারা নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। গ্যারান্টি দিয়ে বলতে পারি আওয়ামী লীগ জন্মের পর থেকে উদ্দেশ্য ছিল অসাম্প্রদায়িক, ধর্ম নিরেপক্ষ, গণতান্ত্রিক বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা। এই আদর্শ থেকে কোনোদিন আওয়ামী লীগ বিচ্যুত হয়নি। পর্দার অন্তরাল দিয়ে লালকুঠি, নীলকুঠিতে ষড়যন্ত্র দিয়ে কোনও বাহিনীর সহায়তা নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগের ক্ষমতার উৎস দেশের জনগণ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code