উত্তর প্রদেশে এত মৃত্যুর কারণ কী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ভারত প্রতিনিধি: ভারতের জনবহুল দুই রাজ্য উত্তর প্রদেশ এবং বিহারে অসহনীয় গরমে অন্তত ৯৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গত কয়েক দিন ধরে রাজ্য দুটিতে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।

Manual1 Ad Code

জুন মাসে তাপপ্রবাহ সাধারণ ঘটনা। তখন গ্রীষ্মের তাপ বর্ষা আসার আগে সর্বোচ্চ তীব্রতায় বেড়ে যায়। এ সময়ে অনেক ভারতীয় তীব্র রোদ মাথায় নিয়ে জীবিকা নির্বাহের জন্য বাইরে যায়। তখন তাদের মাথায় থাকে কেবল একটি ভেজা কাপড়।

Manual3 Ad Code

ভারতের আবহাওয়া অধিদফতরের (আইএমডি) বিজ্ঞানী অতুল কুমার সিং বলেন, ‘উত্তর প্রদেশজুড়ে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোনও স্বস্তির আশা নেই।’

Manual5 Ad Code

উত্তর প্রদেশে প্রায় সব মৃত্যুই ঘটেছে বালিয়া জেলায়। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেন, ‘বালিয়ায় এত বেশি মানুষের মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে। বালিয়ার এত মৃত্যুর জন্য জেলার সরকারি হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্টকে বদলি করা হয়েছে। তবে কিছু চিকিৎসক বলছেন, লক্ষণগুলো ক্লাসিক তাপ-সম্পর্কিত নয়।

বালিয়ায় রাজ্য সরকারের পাঠানো বিশেষজ্ঞদের একটি দল জানায়, মৃত্যুগুলো অন্যান্য কারণেও হতে পারে। তবে তারা এখনও বিষয়টি নিয়ে স্পষ্ট নয়।
দলের সদস্য ডা. এ কে সিং এনডিটিভি নিউজ চ্যানেলকে বলেন, ‘এগুলো তাপপ্রবাহ-সম্পর্কিত মৃত্যু বলে মনে হচ্ছে না। কারণ, কাছাকাছি জেলাগুলো একই রকম গরমের সম্মুখীন হচ্ছে। কিন্তু সেখানে এমন মৃত্যু হচ্ছে না। প্রাথমিক উপসর্গগুলোর মধ্যে বেশিরভাগেরই বুকে ব্যথা ছিল, যা তাপপ্রবাহে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক লক্ষণ নয়।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code