দুটি লাইফগার্ড টাওয়ার নিলামে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিনোদনমূলক সৈকত কিংবা জনসাধারণের ব্যবহৃত সুইমিং পুলে সাঁতারু কিংবা পর্যটকরা যেন ডুবে না যায় এবং অন্যান্য বিপদ রোধে দায়িত্বপ্রাপ্তরা একটি নির্দিষ্ট বাংলোতে বসে থাকেন। এগুলো লাইফগার্ড টাওয়ার নামে পরিচিত।

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামির এমন দুটি লাইফগার্ড টাওয়ার এখন পড়ে আছে নিভৃতে। এগুলোর প্রয়োজনীয়তা এখন নেই বললেই চলে। শুরুতে দুটি বাংলোর মূল্য ধরা হয়েছে ৫০০ ডলার। তবে ৩ হাজার ৫০ ডলার পর্যন্ত দাম উঠতে পারে বলে মনে করছে মিয়ামি বিচ সিটি কর্তৃপক্ষ। এখন মিয়ামি সৈকতের টেন্থ স্ট্রিট অংশে লাইফগার্ড টাওয়ার দুটি প্রদর্শন করা হচ্ছে। গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সুপার বৌলের মধ্যবিরতির কনসার্ট উপলক্ষে এগুলোতে লেগেছে নতুন রঙের প্রলেপ। আমেরিকান ফুটবল টুর্নামেন্ট এনএফএলের (ন্যাশনাল ফুটবল লিগ) ফাইনালে মুখোমুখি হওয়া সান ফ্রান্সিসকো ফোর্টি নাইনার্স ও কানসাস সিটি চিফসের লোগো আছে দুটি বাংলোয়।

Manual7 Ad Code

মিয়ামি বিচ সিটির বিপণন বিভাগের সহকারী পরিচালক মেলিসা বার্থিয়ার বলেন, ‘পুরনো লাইফগার্ডগুলো নিলামের মাধ্যমে পুনরুজ্জীবিত হতে পারে! এগুলো ঘরের টিকি বার হিসেবে কাজে লাগতে পারে অথবা শিশুদের জন্য বৃক্ষবাড়ি বানানো যাবে। তবে মিয়ামি বিচ সিটি কর্তৃপক্ষ টাওয়ারটি বাড়িতে পৌঁছে দেবে না। ক্রেতাকেই এই দায়িত্ব নিতে হবে। একজন ঠিকাদার ভাড়া করে সহজে বিষয়টির সমাধান সম্ভব বলে মনে করেন মেলিসা বার্থিয়ার। তার আশা – পর্যটক কিংবা স্থানীয় বাসিন্দা যিনিই কেনেন না কেন, টাওয়ারগুলো ভালো একটি বাড়িতে যাবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code