সিয়ামের প্রশ্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: গুঞ্জনটা ক’দিন ধরেই শোনা যাচ্ছিল। কিন্তু সংশ্লিষ্টরা বিষয়টিকে পাত্তা দেননি। বরং নিত্য-নতুন প্রচারণায় স্পষ্টভাবে বলে আসছেন, এই ঈদে মুক্তি পাবে ‘অন্তর্জাল’। কিন্তু শেষ পর্যন্ত যেন গুঞ্জনই সত্যি হচ্ছে। কারণ ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম স্পষ্টভাবে জানালেন, এই ঈদে ছবিটি মুক্তি পাচ্ছে না।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (২২ জুন) বিকালে মিম বলেছেন, ‘গতকাল (২১ জুন) রাতে টিম থেকে মেসেজ পেয়েছি, ঈদে ছবিটি মুক্তি পাচ্ছে না।’ সেই সঙ্গে তিনি জানান, ‘অন্তর্জাল’ মুক্তির নতুন তারিখ ঠিক করা হয়েছে; সেটা ২১ জুলাই। এ প্রসঙ্গে কথা বলার জন্য ছবিটির নায়ক সিয়াম আহমেদের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানালেন, বিষয়টি নিয়ে তিনি কিছুই জানেন না!

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code