সিডস ফর দ্য ফিউচার প্রোগ্রাম উদ্বোধন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের জন্য এ বছরের ‘সিডস ফর দ্য ফিউচার প্রোগ্রাম’ উদ্বোধন করেছে হুয়াওয়ে সাউথ এশিয়া। হুয়াওয়ে বাংলাদেশ অ্যাকাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রোগ্রাম উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

Manual5 Ad Code

এবার বাংলাদেশ পর্ব থেকে বিজয়ী প্রথম তিন জন পুরস্কার হিসেবে পাবেন হুয়াওয়ে ল্যাপটপ, হুয়াওয়ে ট্যাব এবং হুয়াওয়ে ওয়াচ এবং শীর্ষ ৬ বিজয়ী পাবেন চীনে হুয়াওয়ের সদর দফতরে প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণের সুযোগ। আইসিটি ইকোসিস্টেমের বিকাশের লক্ষ্য নিয়ে দশমবারের মতো বাংলাদেশে এই প্রোগ্রাম আয়োজন করছে হুয়াওয়ে। প্রোগ্রামে অংশ নিতে আগ্রহীদের জন্য নিবন্ধন শুরু হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, হুয়াওয়ে সাউথ এশিয়া রিজিওনের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও প্যান জুনফেং, হুয়াওয়ে এশিয়া প্যাসিফিকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনসের প্রেসিডেন্ট ঝ্যাং ঝেংজুন, হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট নিকোলাস মা এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code