কেমুসাসে কাউন্সিলর রেজওয়ান আহমদ সংবর্ধিত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজঃ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কার্যকরী পরিষদ সদস্য রেজওয়ান আহমদ চতুর্থবারের মত সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। শনিবার (২৪ জুন) সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটের কেমুসাস সভাকক্ষে কার্যকরী পরিষদের মাসিক মিটিং শেষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সংসদের কার্যকরী পরিষদ সদস্যরা। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মুমিন আহমদ মবনু, সহসাধারণ সম্পাদক আব্দুস সাদেক লিপন এডভোকেট, কোষাধ্যক্ষ অধ্যক্ষ মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াত, আল ইসলাহ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, সাহিত্য ও গবেষণা সম্পাদক মাহবুব হোসেন, লাইব্রেরি সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের, সহ লাইব্রেরি সম্পাদক ইছমত হানিফা চৌধুরী, কার্যকরী পরিষদ সদস্য দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, সেলিম আউয়াল, মো. জাহেদুর রহমান চৌধুরী, কামাল তৈয়ব, ফায়যুর রাহমান, ইমদাদুল হক নোমানী ও মো. কামরুল আলম।

Manual6 Ad Code

বক্তারা বলেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কার্যকরী পরিষদ সদস্য রেজওয়ান আহমদ চতুর্থবারের মত সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় এ প্রতিষ্ঠান অভিনন্দন জানাচ্ছে। একই সঙ্গে অতীতের মত সততা ও নিষ্ঠার সাথে জনমানুষের পক্ষে তিনি কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করছে।

Manual4 Ad Code

ফুলেল শুভেচ্ছার জবাবে কাউন্সিলর রেজওয়ান আহমদ বলেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আজ আমাকে যেভাবে সম্মানিত করল, এটা আমি আজীবন মনে রাখব। সিলেটের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক আরও গভীর হবে এবং আগামীতে সংসদের উন্নয়নে অবদান রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code