

হবিগঞ্জ প্রতিনিধি ঃ হবিগঞ্জের ঐতিহ্যবাহী শচীন্দ্র ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা বাবু শচীন্দ্র লাল সরকার আজ সকাল ৮ ঘটিকায় মারা গেছেন৷
তিনি হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর ও শিক্ষানুরাগী। তিনি প্রাথমিক, মাধ্যমিক, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সুশীল সমাজের নাগরিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন স্তরের মানুষেরা৷