

ডেস্ক রিপোর্ট: কয়লা সংকটে ২০ দিন বন্ধ থাকার পর দেশের বৃহত্তম পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র রবিবার (২৫ জুন) সন্ধ্যা সোয়া ৬টায় আবারও চালু হয়েছে। এতে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান বলেন, ‘আপাতত দুটি ইউনিটের একটি চালু করা হলো। অপরটি চালু করতে আরও কয়েকদিন সময় লাগবে।’
তিনি বলেন, ‘এর আগে সকালে বিদ্যুৎকেন্দ্রটির বয়লার চালু করা হয়। সকাল থেকে চিমনি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। টারবাইনে কয়লা লোড দেওয়া শেষ হয়েছে বিকাল ৪টায়। এর পাঁচ মিনিট পর সময় একটি ইউনিটে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে যা সরাসরি যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।