উইলিয়ামস তাণ্ডবে আমেরিকাকে গুঁড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের রেকর্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক: এই বছর জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে প্রথম দল হিসেবে তিনশ বা তার বেশি রানে জিতেছিল ভারত। এবার তাদের পাশে যুক্ত হলো জিম্বাবুয়ের নাম। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানে তারা হারালো যুক্তরাষ্ট্রকে। আমেরিকানদের গুঁড়িয়ে ৩০৪ রানে জিতেছে আফ্রিকান দেশটি।

আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ৪০৮ রান করে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাবে যা সর্বোচ্চ রান। কেনিয়ার বিপক্ষে আগের ৩৫১ রানের সর্বোচ্চ সংগ্রহকেও ছাপিয়ে যায় জিম্বাবুয়ে। শন উইলিয়ামস ছিলেন বিধ্বংসী, ১০১ বলে ১৭৪ রান করেন তিনি। পরে আমেরিকাকে ১০৪ রানে গুটিয়ে দিতে দুটি ক্যাচও নেন। প্রত্যাশিতভাবে ম্যাচসেরাও হয়েছেন স্বাগতিক অধিনায়ক।

Manual5 Ad Code

উইলিয়ামস ১৪তম ওভারে ব্যাটিংয়ে নামেন। শেষের আগের ওভারে থামেন তিনি। তার আগে আমেরিকান বোলারদের নিয়ে ছেলেখেলা করেন অধিনায়ক। তার ইনিংসে ছিল ২১ চার ও ৫ ছয়। বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় সেঞ্চুরি করেন উইলিয়ামস, সেটাকে রূপ দেন ক্যারিয়ার সেরা ইনিংসে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code