বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট বেছে নিয়েছেন শেবাগ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক: ২০১১ সালে ভারত ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। ১২ বছর পর তাদের সামনে ঘরের মাঠে আরেকটি বৈশ্বিক টুর্নামেন্ট জয়ের হাতছানি। ১০০ দিন হাতে রেখে মঙ্গলবার ঘোষণা হয়েছে দশ দলের বিশ্বকাপ ম্যাচসূচি। বর্ণাঢ্য অনুষ্ঠানটিতে হাজির হয়ে টুর্নামেন্ট নিয়ে নিজের ভবিষ্যদ্বাণীর কথা জানিয়েছেন ২০১১ বিশ্বকাপ জয়ী দলের ওপেনার বীরেন্দর শেবাগ। বেছে নিয়েছেন চার সেমিফাইনালিস্ট। তার মতে, আসন্ন টুর্নামেন্টের শেষ চারে খেলবে ভারত, পাকিস্তান, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

চার সেমিফাইনালিস্ট বেছে নিয়ে শেবাগ বলেছেন, ‘যদি চার সেমিফাইনালিস্ট বেছে নেন তাহলে দলগুলো হবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তান।’

Manual7 Ad Code

শেবাগের বিশ্বাস, ২০১১ টুর্নামেন্টের সাফল্যের পুনরাবৃত্তি ভারতীয় দল ২০২৩ সালেও করতে পারবে। আর সেটা করা সম্ভব বিরাট কোহলির শেষ বিশ্বকাপের কথা মাথায় রেখে। শচীন টেন্ডুলকারের শেষ বিশ্বকাপ দেখে সেবার তাকে বিদায়ী উপহার দিতে চেয়েছিল মহেন্দ্র সিং ধোনির দল। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে তারা সেবার চ্যাম্পিয়নও হয়েছে। সেই দলটির সদস্য ছিলেন বিরাট কোহলি। ভিক্টরি ল্যাপ দেওয়ার সময় ভারতের লিটল মাস্টারকে নিজের কাঁধে নিয়ে স্টেডিয়াম প্রদক্ষিণ করেছিলেন। শচীনের অবসরের পর ভারতের ব্যাটিং ইউনিটকে নেতৃত্ব দিলেও গৌরবের বিশ্বকাপ ট্রফিটা এখনও জিততে পারেননি তিনি। অথচ সর্বশেষ দুটি আসরেই ভারত সেমিফাইনালে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে।

Manual4 Ad Code

নিজেদের মাটিতে আরেকটি বিশ্বকাপ আসায় শেবাগ বিশ্বাস করেন, শচীনের মতো একইভাবে কোহলিকেও বিশ্বকাপ উপহার দিতে সবটুকু উজাড় করে দেওয়া উচিত ভারতের, ‘আমরা সেবার টেন্ডুলকারের জন্য বিশ্বকাপ খেলেছিলাম। ভেবেছিলাম বিশ্বকাপ জিতলে শচীনের জন্য সেটা হবে মহান বিদায়ী উপহার। বিরাট কোহলিও একই পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে। এখন সবার উচিত তার জন্য বিশ্বকাপ জেতা। কারণ, কোহলি সবসময় মাঠে শতভাগের চেয়ে বেশি দিয়ে থাকে।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code