আটলান্টিক সিটিতে বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী – নিউজার্সির আটলান্টিক সিটিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ত্যাগের মহিমায় পবিএ ঈদুল আযহা উদযাপিত হয়েছে।

গত আঠাশ জুন, বুধবার সকালে আটলান্টিক সিটির ৫৪৫, আলবেনি এভিনিউতে অবস্হিত সেন্ড ক্যাসেল স্টেডিয়ামের সুবিশাল প্রান্তরে
প্রবাসী বাংলাদেশি আমেরিকান মুসলিম সম্প্রদায় সহ বিপুল সংখ্যক মুসলিম ঈদের নামাজ আদায়ের জন্য সমবেত হন।এখানে হাজার হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। পুরুষদের পাশাপাশি নামাজের জন্য ভিন্ন ব্যবস্থা থাকায় বিপুল সংখ্যক মহিলাও এখানে ঈদের নামাজ আদায় করেন। ঈদ জামাতে ইমামতি করেন ইমাম কামাল আল সায়েগ। নামাজ শেষে মানব জাতির কল্যাণ কামনার পাশাপাশি মহান আল্লাহর কাছে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

আটলানটিক সিটির মসজিদ আল তাকওয়া, ইসলামিক সেন্টার অব আটলানটিক সিটি, গ্যালাওয়ে টাউনশীপের দারুস সালাম একাডেমি, প্লিজেনটভিলের মসজিদ বায়তুল নসর এর যৌথ উদ্যোগে এই বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

বিশাল ঈদ জামাতে অংশগ্রহনকারী বাংলাদেশি আমেরিকান শাহনাজ বেগম তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে এই প্রতিবেদককে জানান,সেন্ড ক্যাসেল স্টেডিয়ামের খোলামেলা পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পেরে তিনি যারপরনাই খুশি। তিনি ভবিষ্যতেও এমন বিশাল ঈদ জামাতে নামাজ আদায়ের ইচ্ছে প্রকাশ করেন।

Manual4 Ad Code

এই বিশাল ঈদ জামাতের আয়োজন প্রসঙ্গে ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির প্রতিষ্ঠাতা ইকবাল হোসাইন জানান, নিউজার্সীর মুসলিমদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ এবং আন্তরিকতা বৃদ্ধির লক্ষ্যে আটলান্টিক সিটি এবং পাশ্ববর্তী অন্যান্য মসজিদের মুসল্লীদের সমন্বয়ে একটি ঈদের জামাত করার জন্য দীর্ঘদিনের পরিকল্পনার ফসল আজকের এই বিশাল ঈদ জামাত।তিনি আগামীতে আরো বড় পরিসরে ঈদ জামাত আয়োজনের স্বপ্ন দেখেন ।

Manual4 Ad Code

এদিন সকাল থেকেই প্রবাসী বাংলাদেশি মুসলিমরা ঈদ আনন্দে শরীক হতে নিজেদেরকে উজাড় করে দিয়েছিল।ঈদের নামাজ আদায় শেষে ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হয়ে মুসল্লিরা পরস্পরের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code