জামায়াত একটি রাজনৈতিক দল, তাই সমাবেশ করতে দিয়েছে সরকার: তথ্যমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি কিছু দিন পরপরই আন্দোলনের কৌশল পরিবর্তন করে। কিন্তু তাদের মূল কৌশল হচ্ছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা, নির্বাচন ভন্ডুল করা। গত এক বছর ধরেই তারা সারা দেশে বিশৃঙ্খলা করছে, নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করছে।

Manual8 Ad Code

রবিবার (২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। জামায়েতের রাজনীতি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, জামায়াত একটি রাজনৈতিক দল। তাই তাদের সমাবেশ করতে দিয়েছে সরকার। তার মানে এই নয় যে জামায়াতের সঙ্গে সরকার হাত মিলিয়েছে। বিএনপি এসব মনগড়া কথা বলছে।

Manual2 Ad Code

তিনি বলেন, দেশের রিজার্ভ আগের চেয়ে বাড়ছে। সামনের দিনগুলোতে দেশের অর্থনৈতিক অবস্থা আরও ভালো হবে। কিছু কিছু সিন্ডিকেট দেশের ক্রাইসিস সময়ের সুযোগ নেয় জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, এদের বিরুদ্ধে সরকার আগেও ব্যবস্থা নিয়েছে, এখনও নেবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code