পুতিনকে সতর্ক করেছিলেন শি, অস্বীকার ক্রেমলিনের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কিন্তু এই খবরটিকে গুজব আখ্যা দিয়ে অস্বীকার করেছে ক্রেমলিন। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোয় গত মার্চে মুখোমুখি বৈঠকের সময় শি পুতিনকে এ প্রসঙ্গে সতর্ক করেছিলেন। তবে ক্রেমলিন বুধবার (৫ জুলাই) বলেছে, ‘প্রতিবেদনটি মিথ্যা ও ভুয়া।’

ক্রেমলিনের মুখাপাত্র ও পুতিনের ঘনিষ্ঠ দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে বলেছেন, ‘ওই গুরুত্বপূর্ণ সফরের প্রচুর তথ্য প্রকাশ করা হয়েছিল। দুই নেতার সাক্ষাৎকারের আলোচনার সারমর্ম স্বাক্ষরিত নথিতে স্পষ্ঠভাবে উল্লেখ রয়েছে। এ ছাড়া যা ছড়িয়েছে কাহিনী ছাড়া কিছুই নয়।’

Manual3 Ad Code

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করলে পশ্চিমা বিশ্বের নজিরবিহীন চাপের মুখে পড়েন প্রেসিডেন্ট পুতিন। ওই সময় থেকে পুতিন ও শি জিনপিংয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। তাদের গভীর সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে আন্তর্জাতিক মিডিয়ায়। ইউক্রেনীয় কর্মকর্তারা জাপোারিজ্জিয়ায় রাশিয়ার দখলে থাকা ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রুশ বাহিনীর সম্ভাব্য হামলার অভিযোগের মধ্যেই দিমিত্রি পেসকভের মন্তব্য সামনে এসেছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code