

ডেস্ক রিপোর্ট: এল নিনো আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েক মাসে ‘অত্যন্ত শক্তিশালী’ হয়ে উঠতে পারে। ফেব্রুয়ারি পর্যন্ত এটি স্থায়ী হওয়ার আশঙ্কা প্রায় নিশ্চিত বলে বৃহস্পতিবার সতর্ক করেছে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সংস্থা। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) বলেছে, ‘এল নিনো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং আগামী কয়েক মাসে এটি অত্যন্ত শক্তিশালী একটি পরিস্থিতিতে রূপ নেবে। এর ফলে বৃষ্টিপাত ও তাপমাত্রার ধরণে বড় রকম পরিবর্তন ঘটবে। একই সঙ্গে বন্যা, খরা ও অতিরিক্ত তাপপ্রবাহের ঝুঁকিও বাড়বে।’