টুইটারে ঘোষণা দেবেন ডেসান্টিস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: টুইটারের সিইও এলন মাস্কের সঙ্গে বুধবার এক আলোচনায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের গভর্নর রন ডেসান্টিস ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেবেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় ৬টায় টুইটারে এলন মাস্ক ও রন ডেসান্টিসের আলোচনা হওয়ার কথা রয়েছে। ‘টুইটার স্পেস’ হচ্ছে টুইটারের অডিও কথোপকথনের মাধ্যম, যেখানে একজন আয়োজক অন্যদের অডিও আলোচনায় যুক্ত হতে বলেন। এলন মাস্কের সঙ্গে বুধবার সন্ধ্যায় টুইটার স্পেসে কথা বলবেন রন ডেসান্টেস।

এর পরপরই নির্বাচনী প্রচারণার একটি ভিডিও প্রকাশ হবে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি। এবারের নির্বাচনে রিপাবলিকান নেতা রন ডেসান্টিসকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শক্ত প্রতিদ্বন্দ্বি হিসেবে মনে করা হচ্ছে।

Manual5 Ad Code

সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার এক অনুষ্ঠানে এলন মাস্ক জানিয়েছিলেন, এই প্রথম কোনো নির্বাচনী প্রচারণার লড়াইয়ের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হতে যাচ্ছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code