ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য বিএনপির অপরাজনীতির ওপর চপেটাঘাত: তথ্যমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যাদের কাছে গিয়ে ধর্না দেয়, তাদের মধ্যে ইইউ রাষ্ট্রদূত বলেছে হরতাল, অবরোধ, জ্বালাও-পোড়াও করা যাবে না। এগুলো গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে। তারা যে ক্রমাগতভাবে গণতন্ত্র বাধাগ্রস্ত করেছে, সেই কথাটি ইইউ রাষ্ট্রদূতের মুখ থেকে বেরিয়ে এসেছে। এটি বিএনপির অপরাজনীতির ওপর একটি বিরাট চপেটাঘাত।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (৬ জুলাই) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘চলচ্চিত্র শিল্পের উত্থানে তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের ধন্যবাদ জ্ঞাপন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান শেষে ‘ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের সঙ্গে দেখা করে স্পষ্ট বলেছেন- রাজনীতির নামে হরতাল, অবরোধ করা যাবে না, তাতে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়’- এ বিষয়ে সাংবাদিকরা অভিমত জানতে চাইলে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

Manual7 Ad Code

বিএনপির নেতৃত্বাধীন জোটে ঠিক কতটি দল আছে, তা নিয়ে গবেষণা হতে পারে বলেও মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code