মিয়ানমার ইস্যুতে সশস্ত্র বাহিনী ও বিজিবিকে ধৈর্য ধারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও বিজিবিকে (বর্ডার
গার্ড বাংলাদেশ) ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মিয়ানমারের অভ্যন্তরীণ ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ এবং এ
বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Manual3 Ad Code

সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির মহাসচিব
মুজিবুল হক চুন্নুর এক সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা
বলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী
আমাদের সশস্ত্র বাহিনী বা প্যারামিলিটারি বাহিনীকে (বিজিবি) ধৈর্য ধারণ করতে
নির্দেশ দিয়েছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষে আইনমন্ত্রী সংসদে প্রশ্নোত্তরে
সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।

Manual8 Ad Code

মুজিবুল হক তার সম্পূরক প্রশ্নে বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের
অভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদী-সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী বাহিনীর মধ্যে অনেকটা
যুদ্ধের মতো চলছে। যে কারণে সেখান থেকে সাধারণ মানুষ অনুপ্রবেশের চেষ্টা করছেন।
গোলাগুলি হচ্ছে। সেই গোলা এসে বাংলাদেশে পড়ছে। পত্রিকার খবর অনুযায়ী, সেখানে
(বাংলাদেশি সীমানায়) কিছু গোলাও পাওয়া গেছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। শিক্ষা
প্রতিষ্ঠান বোধহয় বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় জানতে চাই, আমাদের বর্ডার এবং
স্থানীয় মানুষের নিরাপত্তার প্রশ্নে সরকারের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া
হয়েছে।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code