হবিগঞ্জে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code
হবিগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য, দীর্ঘায়ু এবং করোনায় মৃত্যুবরণকারী দলের নেতাকর্মীর আত্মার মাগফেরাত, অসুস্থ্য নেতাকর্মীদের সুস্থ্যতা কামনায় ও বন্যায় ক্ষতিগ্রস্থ দেশবাসীর দুর্দশা লাগবে হবিগঞ্জ জেলা বিএনপি উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আছর শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মিজানুর রহমান চৌধুরী ও এডভোকেট হাজী নুরুল ইসলাম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক আজিজুর রহমান কাজল, পৌর বিএনপির বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক নুরুল ইসলাম নানু, বিএনপি নেতা আব্দুল হান্নান ফরিদ, মহিবুল ইসলাম শাহিন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, এডভোকেট আফজাল হোসেন, হাবিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছ, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সিনিয়র সহ সভাপতি জিল­ুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ ফারুক আহমেদ, যুবদল নেতা এডভোকেট গুলজার খান, মুর্শেদ আলম সাজন, শেখ মামুন প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code