উত্তর আয়ারল্যান্ড ব্রেক্সিট চুক্তিতে যা রয়েছে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

লন্ডন প্রতিনিধি: ব্রেক্সিট চুক্তি নিয়ে বিরোধ নিরসনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন নতুন একটি চুক্তি করতে একমত হয়েছেন। দাবি করা হচ্ছে, ‘উইন্ডসর ফ্রেমওয়ার্ক’ নামের এ চুক্তি উত্তর আয়ারল্যান্ড প্রোটোকল কার্যকর করার ক্ষেত্রে বিদ্যমান সমস্যা দূর করবে ও ইউরোপী ইউনিয়নের (ইইউ) সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কে নতুন অধ্যায় শুরু করবে।

যুক্তরাজ্য থেকে উত্তর আয়ারল্যান্ড ও ইইউ দেশগুলোতে পণ্য পরিবহনের জন্য ‘গ্রিন লেন’ ও ‘রেড লেন’ বলে দুটি লেন তৈরি করা হবে। যুক্তরাজ্য থেকে উত্তর আয়ারল্যান্ডের উদ্দেশে যাওয়া পণ্যগুলো নতুন গ্রিন লেনের মধ্যদিয়ে যাবে। আর ইইউতে যাওয়ার ঝুঁকিতে থাকা পণ্যগুলো যাবে রেড লেন দিয়ে।

Manual2 Ad Code

গ্রিন লেন দিয়ে উত্তর আয়ারল্যান্ডে আসা পণ্যগুলোর চেকিং ও নথিপত্র সংক্রান্ত কাজ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তবে ইইউ’র জন্য যাওয়া রেড লেনের পণ্যগুলোর স্বাভাবিক চেকিং অব্যাহত থাকবে। সুনাকে দাবি, এর ফলে উত্তর আয়ারল্যান্ড ও ব্রিটেনে খাদ্যসংকট সৃষ্টি হবে না।

Manual2 Ad Code

নতুন ব্যবস্থায় নতুন ডেটা-শেয়ারিং ও লেবেলিং ব্যবস্থা ব্যবহার করা হবে। যেখানে চোরাচালান হচ্ছে বলে সন্দেহ হবে, গ্রিন লেন পণ্যেরও কিছু চেকিং করা যেতে পারে।

Manual3 Ad Code

উত্তর আয়ারল্যান্ড থেকে ব্রিটেনে পণ্য আমদানি প্রতিষ্ঠানগুলোকে ‘এক্সপোর্ট ডিক্লারেশন’ করতে হবে না। ব্রিটেন থেকে উত্তর আয়ারল্যান্ডে প্রবেশ করা চিলড সসেজের মতো কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। বীজ আলু ও ১১টি দেশীয় গাছের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code