বিএনপির বক্তব্য চারটি বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:খালেদা জিয়ার স্বাস্থ্য তারেক জিয়ার শাস্তি, তত্ত্বাবধায়ক সরকার, আর নির্বাচন কমিশন­– এই চারটি নিয়ে ব্যস্ত বিএনপি। তাদের বক্তব্য চারটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। বেগম জিয়ার হাঁটুর ব্যথা কমলো কিনা, গায়ের তাপমাত্রা ঠিক আছে কি নেই, তারেক জিয়া, তত্ত্বাবধায়ক ও নির্বাচন কমিশন। সেগুলো নিয়ে তারা ব্যস্ত। জনগণের কোনও বিষয় তাদের বক্তব্যের মধ্যে নেই।’ এই মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

Manual6 Ad Code

রবিবার (৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) আয়োজিত ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ইউনিয়ন পরিষদ সদস্যদের ভাবনা শীর্ষক’ আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

Manual3 Ad Code

সম্প্রতি অনুষ্ঠিত ৫ সিটি করপোরেশন নির্বাচনের প্রশংসা করে হাছান মাহমুদ বলে, ‘নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচন হয়েছে, তা শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের জন্য উদাহরণ সৃষ্টি করেছে। সম্প্রতি ভারতের পশ্চিম বাংলায় পঞ্চায়েত নির্বাচন হয়েছে। ওই নির্বাচনকে কেন্দ্র করে ৩৫ জন নিহত হয়েছে। আমাদের দেশে এটি হয়েছে? সুতরাং আমাদের দেশে যেভাবে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন করেছে সেটি দেশের জন্য উদাহরণ।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code