কৌশল পাল্টালেন এরদোয়ান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেব এরদোয়ান সোমবার আবারও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এ তুরস্কের যোগদানের দাবি তুলেছেন। অপ্রত্যাশিত অবস্থান পরিবর্তন করে তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, তুরস্কের পার্লামেন্টে ন্যাটো সামরিক জোটে সুইডেনের যোগদানের প্রস্তাব অনুমোদন করার আগে ইইউ ব্লকে আঙ্কারার যোগদানের পথ উন্মুক্ত করা উচিত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual6 Ad Code

২০০৫ সালে প্রধানমন্ত্রী হিসেবে এরদোয়ানের প্রথম মেয়াদে ইইউতে তুরস্কের সদস্যপদ আলোচনা শুরু হয়েছিল। তবে এই আলোচনা কয়েক বছর ধরে স্থগিত ছিল। বেশ কয়েক বছর আগে আঙ্কারা এবং ইইউ সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্কের অবনতি হয়েছিল। বিশেষ করে ২০১৬ সালে তুরস্কে একটি ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টার পর সম্পর্কের মারাত্মক অবনতি হয়। কিন্তু পরে ধীরে ধীরে সেই সম্পর্কের উন্নতি হতে থাকে। অভিবাসনপ্রত্যাশীদের নিয়ন্ত্রণে ব্লকটি ন্যাটো মিত্র আঙ্কারার সহযোগিতার ওপর নির্ভর করে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এটি এরদোয়ানের কৌশলের অবাক করার মতো পরিবর্তন। কারণ এত দিন তিনি সুইডেনের ন্যাটো সদস্যপদের প্রতি সম্মতি জানানোর ক্ষেত্রে সন্ত্রাসবাদের প্রতি দেশটির সহানুভূতিকে বাধা হিসেবে উল্লেখ করে আসছিলেন। কিন্তু সেমাবার সুইডেনের ন্যাটোতে যোগদানে আঙ্কারার সম্মতিকে তুরস্কের ইইউতে অন্তর্ভুক্তির সঙ্গে যুক্ত করেছেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code