

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার কাছ থেকে আমদানি করা তেলের মূল্য বেঁধে দিতে সম্মত হয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭। রাশিয়ার জন্য ইউক্রেনে যুদ্ধে ব্যয় নির্বাহ কঠিন করে তুলতে এই সিদ্ধান্ত নিয়েছে জোটটি। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। জোটের সদস্য দেশগুলোর অর্থমন্ত্রীরা জানান, অপরিশোধিত ও পেট্রোলজাত পণ্যের মূল্য বেঁধে দেওয়ার ফলে বৈশ্বিক জ্বালানির মূল্যও কমবে। জি-৭ বলেছে, যতদিন প্রয়োজন ততদিন আমরা ইউক্রেনের পাশে দাঁড়াব।