যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সরাসরি ফ্লাইট পুনরায় চালু, সম্পর্ক উষ্ণতার নতুন ইঙ্গিত

লেখক: Rumie
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: সাত বছর পর যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে প্রথম সরাসরি ফ্লাইট বৃহস্পতিবার চালু হচ্ছে। ওয়াশিংটন দেশটির বামপন্থী নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর, দুই দেশের সম্পর্ক উষ্ণ হওয়ার নতুন ইঙ্গিত হিসেবে এটিকে দেখা হচ্ছে।আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইট স্থানীয় সময় সকাল ১০টা ১৬ মিনিটে মিয়ামি থেকে ছেড়ে কারাকাসের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।দীর্ঘ উত্তেজনার পর যুক্তরাষ্ট্র সেখানে আবার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে।মিয়ামি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।ফ্লাইট ছাড়ার আগে গেট ডি৫৫-এ যাত্রীদের শুভেচ্ছা জানাবেন যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধি, মিয়ামি সিটির প্রতিনিধি ও ওয়াশিংটনে নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত ফেলিক্স প্লাসেন্সিয়ার প্রতিনিধিরা।তিন ঘণ্টার বেশি সময় পর ফ্লাইটটি সিমন বলিভার বিমানবন্দরে অবতরণ করবে।বিমানবন্দরটি মাইকোটিয়া নামে অধিক পরিচিত। সেখানে গণমাধ্যমের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।যুক্তরাষ্ট্রে প্রায় ১২ লাখ ভেনেজুয়েলার নাগরিকের বসবাস। সম্পর্কের উন্নয়ন হলে, দক্ষিণ আমেরিকার দেশটিতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক উপস্থিতি বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে ভেনেজুয়েলার নাগরিকদের সরিয়ে দিতে কঠোর অবস্থান নিয়েছেন।তিনি একটি কর্মসূচি বাতিল করেছেন, যা অভিবাসীদের অপরাধপ্রবণ ওই দেশে ফেরত পাঠানো থেকে সুরক্ষা দিত।গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনী কারাকাসে এক অভিযানে মাদুরোকে আটক করে। তাকে ও তার স্ত্রীকে মাদক পাচারের অভিযোগে বিচারের মুখোমুখি করতে নিউইয়র্কে নেওয়া হয়। তবে তারা এ অভিযোগ অস্বীকার করেছেন।মাদুরোর স্থলাভিষিক্ত হয়েছেন তার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগজ।তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ সহযোগিতামূলক ভূমিকা পালন করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code