তুলনা বাংলাদেশের সহকারী কোচের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের বিপেক্ষ সিরিজ শুরুর আগেই তাদের স্পিন আক্রমণ নিয়ে শঙ্কিত থাকে বাংলাদেশের ব্যাটাররা। এমন ভয় নিয়ে কিছু ম্যাচ জিতলেও আফগানিস্তানের স্পিনারদের বিপক্ষে কখনও সাবলীল হতে পারেনি লাল-সবুজ দল। অথচ আফগান স্পিনারদের চেয়ে বড় বড় তারকা স্পিনারদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। তারপরও রশিদ-নবী-মুজিবদের সামনে আসলেই তারা খেই হারাচ্ছেন।

তৃতীয় ও শেষ ওয়ানডের আগে সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস। আফগান স্পিন জুজুতে পরাস্ত হওয়াকে স্বাভাবিকভাবে দেখছেন তিনি। তার মতে বিশ্বের অন্যতম সেরা স্পিন আক্রমণ আফগানিস্তানের, ‘আমার মতে, প্রশ্নটা এমন না যে, এই স্পিনারদের বোঝার ব্যাপারে আমরা ভুগছি। প্রশ্নটা হলো, পুরো বিশ্ব কতটা ভুগছে। র্যাঙ্কিংয়ে তাদের অবস্থানেই বোঝা যায় বিশ্বের সবাই তাদের বলে অস্বস্তিতে পড়েছে।’

Manual1 Ad Code

চট্টগ্রামে প্রথম ম্যাচে আফগান স্পিনত্রয়ী রশিদ, মুজিব ও নবী মিলে ২৪ ওভারে বাংলাদেশের ৫ উইকেট শিকার করেছেন। দ্বিতীয় ওয়ানডেতেও ২৫ ওভারে তিন স্পিনার মিলে নিয়েছেন ৬ উইকেট। আফগান স্পিনারদের নিয়ে তাই প্রশংসা ঝরলো পোথাসের কণ্ঠে, ‘আফগান স্পিন আক্রমণ পৃথিবীর সেরা। এটা একটা ফ্যাক্ট। ওরা বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সাদা বলের ক্রিকেট খেলে। ব্যাপারটা এমন, যেকোনও অধিনায়কের জন্য এমন একটা স্পিন আক্রমণ পাওয়া স্বপ্নের মতো। তিনি যাকে বল দিচ্ছেন, সেই বোলারই তার মনমতো কাজ করে দিচ্ছেন। এটা অসাধারণ।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code