বিচার করতে চান না পোথাস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: পরপর দুই ম্যাচে আফগানিস্তানের কাছে পর্যদুস্ত হয়েছে বাংলাদেশ। যার ফলে প্রথমবার দলটির বিপক্ষে ওয়ানডে সিরিজে হারলো তারা। এমন হারে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সিরিজ হারের পর মেহেদী হাসান মিরাজ জানিয়ে গেছেন, এই হারে তারা খারাপ দল হয়ে যায়নি। সোমবার সহকারী কোচ নিক পোথাসও একই সুরে কথা বললেন।

Manual1 Ad Code

চট্টগ্রামে মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচের আগের দিন বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। কেবল সংবাদ সম্মেলন করেই দিনের কার্যক্রম শেষ করতে হয়েছে। সহকারী কোচ পোথাস দুই ম্যাচ হেরে তার ক্রিকেটারদের বিচার করতে চান না, ‘আমরা খুব তাড়াতাড়ি ভুলে গিয়েছি যে আমরা ইংল্যান্ড, ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছি। আমরা দুটি ম্যাচ খেলার মাধ্যমে বিশ্বমানের ক্রিকেটারদের বিচার করছি। লম্বা সময়ের খেলা বিবেচনায় এনে আমাদের বিচার করা উচিত, মাত্র দুটি খেলা দিয়ে নয়।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code