ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়া নিয়ে বেকায়দায় যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনকে ক্লাস্টার বোমা সরবরাহের ঘোষণা দিয়ে বেকায়দায় আছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের সিদ্ধান্তে বেশ কয়েকটি মার্কিন মিত্র দেশ অস্বস্তি প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র শুক্রবার নিশ্চিত করে যে তারা ইউক্রেনে বিতর্কিত অস্ত্র পাঠাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটিকে ‘খুব কঠিন সিদ্ধান্ত’ বলে অভিহিত করেন।

প্রতিক্রিয়ায় যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড এবং স্পেনের মতো ঘনিষ্ঠ মার্কিন মিত্র সাফ জানিয়ে দিয়েছে যে তারা এই অস্ত্র ব্যবহারের ঘোর বিরোধী।

Manual5 Ad Code

১০০টিরও বেশি দেশ ক্লাস্টার বোমা নিষিদ্ধ করেছে। কারণ এগুলো বেসামরিক মানুষের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনে। এগুলোতে সাধাণরত অনেকগুলো ছোট বোমা থাকে, যেগুলো বিস্তৃত অঞ্চলে নির্বিচারে প্রাণ কেড়ে নিতে পারে। শুধু তাই-নয়, অবিস্ফোরিত বোমাগুলো বছরের পর বছর মাটিতে পড়ে থাকতে পারে। তারপর যে কোনও সময় বিস্ফোরিত হতে পারে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code