সালমান রুশদির বেপরোয়া রসবোধ অটুট আছে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: এখনও গুরুতর অবস্থায় রয়েছেন লেখক সালমান রুশদি। তবে তার স্বাভাবিক চঞ্চলতা এবং বেপরোয়া রসবোধ অটুট রয়েছে বলে জানিয়েছেন তার ছেলে জাফর রুশদি। তিনি জানিয়েছেন তার বাবা জীবন পরিবর্তনকারী আঘাত সহ্য করেছেন, তবে তিনি তার পরিবারের সঙ্গে কথা বলতে পেরেছেন। নিউ ইয়র্কের এক অনুষ্ঠান মঞ্চে ছুরিকাঘাতে আক্রান্ত হয়ে মারাত্মক আহত হয়েছেন লেখক সালমান রুশদি (৭৫)। ‘দ্য স্যাটানিক ভার্সেস’ গ্রন্থের জন্য বহু বছর ধরেই হত্যার হুমকি পেয়ে আসছিলেন তিনি। এই বইটিকে ধর্ম অবমাননাকর বলে মনে করেন বহু মুসলিম। শুক্রবারের ওই হামলায় অভিযুক্ত ব্যক্তি হত্যাচেষ্টার দোষ স্বীকারে অস্বীকৃতি জানিয়েছেন। জাফর রুশদি এক টুইট বার্তায় লিখেছেন, ‘শুক্রবারের হামলার পর, আমার বাবা গুরুতর অবস্থায় হাসপাতালে নিবিড় চিকিৎসা গ্রহণ করছেন’। শনিবার যখন তার ভেন্টিলেশন সরিয়ে নেওয়া হয় তখন ‘পরিবার স্বস্তি’ পায় বলে জানান তিনি। জাফর জানান তার বাবা সামান্য কথা বলতে পেরেছেন। টুইট বার্তায় তিনি আরও লেখেন, ‘জীবন-পরিবর্তনকারী আঘাতগুলো গুরুতর হলেও, তার স্বাভাবিক চঞ্চলতা এবং হাস্যরসের বোধ অক্ষুণ্ণ রয়েছে’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code