যুক্তরাষ্ট্রে ফাস্ট ট্র্যাক মর্যাদা পেলো করোনার দুই ভ্যাকসিন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: মার্কিন ফাইজার এবং জার্মান কোম্পানি বায়োএনটেকের তৈরি করোনার সম্ভাব্য দুই ভ্যাকসিনকে ফাস্ট ট্র্যাক স্ট্যাটাস দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। এর মধ্য দিয়ে ওই ভ্যাকসিন দুটির রেগুলেটরি পর্যালোচনা প্রক্রিয়া ত্বরান্বিত হবে। সোমবার কোম্পানি দুটি যৌথভাবে এমন তথ্য জানিয়েছে। মহামারিতে পরিণত হওয়া করোনাভাইরাসের টিকা উদ্ভাবনে বিশ্বের বিভিন্ন দেশের জোরালো প্রচেষ্টা চললেও এখন পর্যন্ত কার্যকর ভ্যাকসিন উদ্ভাবন সম্ভব হয়নি। তবে রাশিয়ার পক্ষ থেকে একটি ভ্যাকসিনের সফলভাবে হিউম্যান ট্রায়াল শেষ করার কথা জানানো হয়েছে।
বিশ্বে তৈরি দুই শতাধিক ভ্যাকসিনের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে ১৫টির। এরমধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ উৎপাদনকারী অ্যাস্ট্রাজেনেকার পরীক্ষামূলক প্রকল্পটি প্রথম ভ্যাকসিন হিসেবে চূড়ান্ত ধাপে পৌঁছেছে। এর বাইরে যুক্তরাষ্ট্রের মডার্না ছাড়াও অন্যদের সঙ্গে প্রতিযোগিতার শীর্ষে রয়েছে ফাইজার-বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি ভ্যাকসিন দুটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code