যুক্তরাষ্ট্রে বেলুন ধ্বংসে ক্ষুব্ধ চীন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের আকাশে নিজেদের বেলুন প্রবেশের ঘটনায় ‘দুঃখ প্রকাশ’ করার পরও মার্কিন প্রতিরক্ষা বাহিনী সেই বেলুনটি ধ্বংস করায় ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ জানিয়েছে চীন। এই ঘটনার ‘উপযুক্ত জবাব’ দেওয়া হবে বলেও সতর্কবার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।’
শনিবার স্থানী সময় দুপুর ২ টা ৩৯ মিনিটে যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য সাউথ ক্যারোলাইনার আটলান্টিক উপকূলে বেলুনটি ভূপাতিত করেন মার্কিন বিমানবাহিনীর সদস্যরা। একটি এফ ২২ ফাইটার জেট থেকে ছোড়া এআইএম-৯এক্স সুপারসনিক এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস করা হয় সেটি।

Manual7 Ad Code

এ ঘটনার অল্প সময়ের মধ্যেই প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দেয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়, ‘আমরা আগেও বলেছি—এটা পুরোপুরি বেসামরিক একটি আকাশযান (এয়ারশিপ) এবং বাতাসের গতির কারণে নিজের পথ থেকে বিচ্যুত হয়ে সেটি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করেছে।’

Manual5 Ad Code

‘কিন্তু যেভাবে যুক্তরাষ্ট্র যেভাবে তার বিমানবাহিনী দিয়ে সেটি ধ্বংস করেছে— তা রীতিমতো অতিরিক্ত প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক কূটনীতির লঙ্ঘণ। আমরা তীব্র অসন্তোষ জানাচ্ছি।’

‘সেই সঙ্গে বলছি—চীন তার বৈধ অধিকার ও স্বার্থের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেবে না এবং অবশ্যই এ ঘটনার উপযুক্ত জবাব দেবে।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code