আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের বৈঠক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে ঢাকায় মার্কিন দূতাবাসের ডিপার্টমেন্ট অব কমার্সের ডেপুটি চিফ কাউন্সিলর জো ইয়াংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার (১১ জুলাই) আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে তার দফতরে সাক্ষাৎ করেন।

এ সময় তারা বাংলাদেশের প্রযুক্তিবাজারে মার্কিন বিনিয়োগ বাড়ানোর জন্য বিনিয়োগবান্ধব নির্দেশিকা ও নীতি-কৌশল তৈরির প্রয়োজনীয়তা, তথ্য সুরক্ষা আইনের বর্তমান অবস্থা, ওটিটি রেগুলেশন্সসহ আইসিটি ইনিশিয়েটিভস এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণের প্রতিশ্রুতি ও দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন।

Manual4 Ad Code

বৈঠকে বন্ধুপ্রতিম যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে মার্কিন সাইবার নিরাপত্তায় কর্মরত দলের সদস্যদের দক্ষতা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সাইবার সেকটরকে সহযোগিতার মাধ্যমে কীভাবে নিরাপদ রাখা যায়, সে বিষয়ে আলোচনা হয়। এছাড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের ডিইআইইডি,ইডিজিই এবং এসএইচআইএফটি প্রকল্পের অধীনে বিভিন্ন কার্যক্রম এবং মার্কিন অ্যারোস্পেস ম্যানুফাকচারার প্রাইভেট কোম্পানি ‘স্পেস এক্স’ এর স্যাটেলাইট ইন্টারনেট-সেবা স্টারলিংক বাংলাদেশে চালু করতে প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান আইসিটি প্রতিমন্ত্রী।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code