দুই কার্গো এলএনজি কিনবে সরকার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: সিঙ্গাপুর থেকে প্রায় ১৬ লাখ মেট্রিক টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় কেনা হবে এসব জ্বালানি। এ তেল ও এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১২ জুলাই) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

Manual6 Ad Code

তিনি বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক ২০২৩ সালের জুলাই টু ডিসেম্বর সময়ে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় সিঙ্গাপুরের ইউনিপ্যাক সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড (প্যাকেজ-এ ও ই) এবং ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড (প্যাকেজ বি, সি ও ডি) থেকে ১৫ লাখ ৮৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য ব্যয় হবে ১২ হাজার ২৭৬ কোটি ৬৯ লাখ টাকা।

Manual5 Ad Code

তিনি জানান, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পেট্রোবাংলা কর্তৃক এম/এস এক্সেলারেট এনার্জি এলপি-এর কাছ থেকে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি ৫৭২ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৬৮০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code