রবিবার রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলন, পরিবর্তন না প্রত্যাবর্তন?

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী রবিবার (১ মার্চ) নগরীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এদিকে দীর্ঘ ৫ বছর পর অনুষ্ঠিতব্য সম্মেলন ঘিরে চাঙ্গা হয়ে উঠেছে মহানগর আওয়ামী লীগের রাজনীতি। এবার মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পরিবর্তন না প্রত্যাবর্তন? এনিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে চলছে তুমুল আলোচনা। তবে আসন্ন সম্মেলনের মাধ্যমে ঘোষিত কমিটিতে চমক আছে! এমনটাই মনে করছেন দলের তৃণমূলের নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা যায়, সভাপতি পদে জাতীয় চার নেতার অন্যতম শহিদ এএইচএম কামারুজ্জামান হেনার ছেলে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের একমাত্র প্রতিদ্বন্দ্বী নগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, মুজিব বাহিনীর সদস্য, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক বজলার রহমান। এতোদিন তিনি আড়ালে থাকলেও সভাপতি পদের জন্য জোড় তৎপরতা অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।

Manual4 Ad Code

অন্যদিকে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে জটিল সমীকরণ। এই পদের জন্য বর্তমান সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ ছোটাছুটি করছেন প্রায় এক ডজন তরুণ ও প্রবীণ নেতা। অর্থাৎ বর্তমান সাধারণ সম্পাদক ডাবলু সরকার ছাড়াও সাধারণ সম্পাদক হতে চান সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও নওশের আলী, যুগ্ম-সম্পাদক নাইমুল হুদা রানা ও মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার ও আজিজুল আলম বেন্টু, রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, রাজশাহী কলেজ সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী ও সাবেক ছাত্রলীগ নেতা জোবায়ের আহমেদ রুবন।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

রবিবার সকাল সাড়ে ১০টায় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- দলের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, উপদেষ্টা ড. আব্দুল খালেক ও ড. সাইদুর রহমান খান, কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম ঠান্ডু ও বেগম আখতার জাহান। প্রধান বক্তা সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। এছাড়া সম্মানিত অতিথি থাকবেন, সংসদ সদস্য রাজশাহী-১ ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৩ আয়েন উদ্দিন, রাজশাহী-৪ এনামুল হক, রাজশাহী-৫ ডা. মুনসুর রহমান, রাজশাহী-৬ শাহরিয়ার আলম, সংরক্ষিত সাংসদ আদিবা আনজুম মিতা, জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্যা ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code