ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাকের চাহিদা বেড়েছে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

বিশেষ প্রতিবেদন: ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে। শুধু বেড়েছে এমনটিই নয়, ইউরোপের বাজারে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে বাংলাদেশের। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, ২০২২ সালের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ থেকে ২০২১ সালের চেয়ে ৩৮ দশমিক ৩৯ শতাংশ পোশাক বেশি কিনেছে।

Manual3 Ad Code

এ প্রসঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মো. মহিউদ্দিন রুবেল বলেন, ইউরোপের বাজারে পোশাক রফতানির ক্ষেত্রে চীন সবার শীর্ষে। তবে প্রবৃদ্ধির ক্ষেত্রে বিশ্বের মধ্যে বাংলাদেশ প্রথম। অর্থাৎ বাংলাদেশের পোশাক রফতানিতে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে ইউরোপের বাজারে।

Manual2 Ad Code

তিনি উল্লেখ করেন, ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী ইউরোপের ক্রেতারা এখনও বাংলাদেশের দিকে ঝুঁকছে। আর এটি সম্ভব হয়েছে বাংলাদেশে গ্রিন ফ্যাক্টরি বাড়ানোর মধ্য দিয়ে। তিনি মনে করেন, ইউরোপের ক্রেতাদের মধ্যে আমাদের পোশাকের চাহিদা বাড়ার আরেকটি কারণ বাংলাদেশের পোশাকের গুণগতমান আগের চেয়ে বেড়েছে।

Manual4 Ad Code

ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট প্রকাশিত তথ্য অনুসারে, জানুয়ারি থেকে নভেম্বর ২০২২ সময়ের মধ্যে, ইউরোপীয় ইউনিয়ন বিশ্ব থেকে ৯৫ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে। ২০২১ সালে একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ২২ দশমিক ৩৯ শতাংশ। ২০২২ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সময়ে ইইউ বাংলাদেশ থেকে ২১ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে। বাংলাদেশ ইইউর জন্য পোশাক আমদানির দ্বিতীয় বৃহত্তম উৎস। ২০২১ সালের একই সময়ের তুলনায় বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানি ৩৮ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code