নির্ভর করবে আদালতের রায়ের ওপর

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ভারত প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে দায়ের করা মামলায় অন্তর্বর্তী আদেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। আদেশে কলকাতা হাইকোর্ট বলেছেন, রাজ্য নির্বাচন কমিশন ঘোষিত ভোটের ফল (জয়ী প্রার্থী) চূড়ান্ত কি না, তা আদালতের রায়ের ওপর নির্ভর করবে।

মামলার শুনানি নিয়ে গতকাল বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এই অন্তর্বর্তী আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যের নাম বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য। ২০ জুলাই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। কলকাতা হাইকোর্টের গতকালের আদেশের ফলে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী প্রার্থীদের ভাগ্য কার্যত ঝুলে গেল।

Manual1 Ad Code

৮ জুলাই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন হয়। ১১ জুলাই ভোট গণনা করা হয়। এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা হয়। সহিংসতা এখনো থামেনি। নির্বাচনী সহিংসতায় এখন পর্যন্ত ৪৭ জন নিহত হয়েছেন। রাজ্য নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল জয় পেয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code