দার্জিলিংয়ে মমতার নতুন সচিবালয়

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির উত্তরকন্যার পর এবার দার্জিলিংয়ে তৈরি হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাখা সচিবালয়। 

Manual6 Ad Code

পাহাড়ে মুখ্যমন্ত্রীর দফতর তৈরির কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো দার্জিলিংয়ে শাখা সচিবালয় তৈরির কাজ প্রায় শেষ। রিচমন্ড হিলের নিচে পাহাড়ের গায়ে তৈরি হয়েছে এই সচিবালয়। দার্জিলিং গেলে রিচমন্ড হিলেই ওঠেন মুখ্যমন্ত্রী। সে জন্য সেখানেই সচিবালয়টি তৈরি করা হয়েছে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২৭ ডিসেম্বর উদ্বোধন করতে পারেন পাহাড়ের এই শাখা সচিবালয়। অফিসসহ সচিবালয়ে রয়েছে কনফারেন্স রুম এবং একটি রান্নাঘর। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর তৈরি করেছে এই শাখা সচিবালয়। বুধবার তা পরিদর্শনে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নাবালাম।

Manual2 Ad Code

উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা বলেন, আগামী ২৭ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর দার্জিলিং আসার কথা রয়েছে। তিনি সে দিন নিজেই এই শাখা সচিবালয়ের উদ্বোধন করবেন। তাই আমরা প্রস্তুতি নিয়ে রাখলাম। চালু করার আগে জেলাশাসক এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রধান সচিবকে নিয়ে সব কিছু দেখে গেলাম।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code