বরখাস্ত রুশ জেনারেল পপোভ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার সেনাবাহিনীর এক মেজর জেনারেল ইভান পপোভ বলেছেন, সামরিক নেতৃত্বের সমালোচনা করার পর তাকে কমান্ডারের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। ইউক্রেনের রণক্ষেত্রে বিপর্যয়কর পরিস্থিতি তুলে ধরে শীর্ষ সামরিক নেতাদের ব্যর্থতাকে তিনি রুশ সেনাদের ‘পিঠে ছুরিকাঘাত’ হিসেবে উল্লেখ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual2 Ad Code

২৪ জুন ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের সংক্ষিপ্ত সশস্ত্র বিদ্রোহ ছিল কয়েক দশকের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিদ্রোহের পরও রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকে দায়িত্বে বহাল রেখেছেন তিনি।

Manual5 Ad Code

রাশিয়ার আইনপ্রণেতা আন্দ্রেই গুরুলিয়ভ প্রকাশিত একটি অডিও বার্তায় ৫৮তম কম্বাইন্ড আর্মস আর্মির কমান্ডার মেজর জেনারেল ইভান পপোভ বলেছেন, রণক্ষেত্রে প্রকৃত পরিস্থিতি শীর্ষ সামরিক নেতাদের কাছে তুলে ধরার পর তাদের বরখাস্ত করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code