ইউক্রেন ইস্যুতে মার্কিন ‘হিস্টিরিয়াকে’ দুষলেন ক্রেমলিন মুখপাত্র

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ  ডেস্কঃ ইউক্রেনে কথিত রাশিয়ার সামরিক হস্তক্ষেপের ব্যাপারে মার্কিন ‘হিস্টিরিয়াকে’ দায়ী করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সম্প্রতি ইউক্রেন সীমান্তে রুশ সেনা উপস্থিতি নিয়ে মস্কোর বিরুদ্ধে অভিযোগ উঠার পর রোববার এ কথা জানান পেসকভ।

Manual8 Ad Code

চলতি সপ্তাহে ইউক্রেন সীমান্তে রুশ সামরিক কার্যক্রম নিয়ে পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করার পর এই মন্তব্য করেন পেসকভ।

Manual7 Ad Code

ইউক্রেন সীমান্তে রুশ সেনা উপস্থিতির বিষয়টি জানার পর ওয়াশিংটন এই ঘটনাকে ‘সত্যিকারের উদ্বেগ’ হিসেবে অভিহিত করেছিল।  একে ‘অস্বাভাবিক’ কার্যক্রম বলেও উল্লেখ করেছিল যুক্তরাষ্ট্র।

এর জবাবে পেসকভ  রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, কৃত্রিমভাবে এই হিস্টিরিয়াকে শানিত করছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, যারা বিদেশ থেকে তাদের সশস্ত্র বাহিনী এনেছে, তারা আমাদের নিজেদের ভূখণ্ডে অস্বাভাবিক সামরিক কার্যকলাপের জন্য আমাদের অভিযুক্ত করছে। এটাই যুক্তরাষ্ট্র।

Manual1 Ad Code

ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের রাশিয়া সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করে আসছে কিয়েভ। এ নিয়ে ২০১৪ সাল থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। কিয়েভ এবং তার পশ্চিমা মিত্র দেশগুলোর অভিযোগ ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের রাশিয়া অস্ত্র দিয়ে সমর্থন করছে। তবে রাশিয়া বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code