প্রথম রোজা শুক্রবার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: আগামী শুক্রবার (২৪ মার্চ) থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়।

Manual8 Ad Code

সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান জানান, বাংলাদেশের আকাশে আজ চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। ২৩ মার্চ বৃহস্পতিবার শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। ২৪ মার্চ শুক্রবার থেকে হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। আর ১৮ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code