নিউইয়র্কয়ে ১১৯ বছর পর বই ফেরত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: গ্রন্থাগার থেকে বই নেওয়া হয় পড়ার জন্য। কয়েক দিন বা মাস পর তা ফেরতও দেওয়া হয়। তবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কয়ের একটি গ্রন্থাগারে ঘটেছে বিচিত্র এক ঘটনা। পড়ার জন্য দেওয়া একটি বই দীর্ঘ ১১৯ বছর পর ফেরত পেয়েছে গ্রন্থাগারটি।

Manual1 Ad Code

বইটির নাম ‘অ্যান এলিমেন্টারি ট্রিটিস অন ইলেকট্রিসিটি’। লিখেছেন খ্যাতনামা বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। ১৯০৪ সালের ১৪ ফেব্রুয়ারি বইটি ম্যাসাচুসেটসের নিউ বেডফোর্ড ফ্রি পাবলিক লাইব্রেরি থেকে পড়ার জন্য নেন এক ব্যক্তি। তবে আর ফেরত দেননি তিনি। তিনি দেখতে পান, বইটি নিউ বেডফোর্ড লাইব্রেরি থেকে নেওয়া হলেও ফেরত দেওয়া হয়নি। এরপরই তিনি বইটি ফিরিয়ে দিতে নিউ বেডফোর্ড লাইব্রেরির সঙ্গে যোগাযোগ করেন।

Manual5 Ad Code

এত দিন পর বইটি ফেরত পেয়ে বেশ অবাক লাইব্রেরির পরিচালক অলিভিয়া মেলো। তিনি বলেন, তাঁর লাইব্রেরিতে ১০–১৫ বছর পর বই ফেরত এসেছে। তবে এই বইয়ের মতো ঘটনা আগে ঘটেনি। বইটি খুব ভালো অবস্থায় রয়েছে। যিনি বইটি নিয়েছিলেন, তিনি মনে হয় সেটি পরিপাটি করে তাকে সাজিয়ে রেখেছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code