মসজিদ আল হেরার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code
আটলানটিক সিটি থেকে সুব্রত চৌধুরী-  গত দশ মে, বুধবার সন্ধ্যায় নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত ২৪২৬, আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল হেরার উদ্যোগে  “ঈদ পুনর্মিলনী”  অনুষ্ঠিত হয়েছে।            “ঈদ পুনর্মিলনী” অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল কথামালা, হামদ, নাত, ইসলামী সংগীত পরিবেশন।

 মসজিদ আল হেরার সভাপতি জনাব  ওবায়দুললাহ চৌধুরীর  সভাপতিত্বে  ও সাধারন সম্পাদক  জনাব রিয়াজউদদীন  চৌধুরীর  সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মসজিদ আল হেরার হাফেজ নজরুল ইসলাম।

কথামালায় অংশ নেন মসজিদের খতিব, মুহাদ্দিস আজিম উদ্দিন, জসীমউদ্দীন, নজরুল ইসলাম সোহাগ,ফারুক আহমদ প্রমুখ ।

Manual1 Ad Code

বক্তারা  মসজিদ আল হেরার উন্নয়নে কমিউনিটির সবাইকে নিঃস্বার্থভাবে এগিয়ে আসার অনুরোধ জানান।

Manual5 Ad Code

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে  প্রবাসে বেড়ে ওঠা  শিশু- কিশোরদের অংশগ্রহনে বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠানে উপস্হিত সুধীজনরা প্রাণভরে উপভোগ করেন।

অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন ফারুক আহমদ ও তাঁর দল।

Manual7 Ad Code

নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code